মোবাইল ফোন বিক্রি বা কাউকে হস্তান্তর করার আগে এখন ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
BTRC এর NEIR (National Equipment Identity Register) অনুযায়ী ডি-রেজিস্ট্রেশন না করলে ভবিষ্যতে আইনি ও ডিজিটাল জটিলতায় পড়তে পারেন।
এই ভিডিওতে আমি সহজভাবে দেখিয়েছি 👇
✅ ডি-রেজিস্ট্রেশন কী
✅ কেন এটি বাধ্যতামূলক
✅ কীভাবে করবেন (২টি পদ্ধতিতে)
✅ না করলে কী সমস্যা হতে পারে
🔹 ডি-রেজিস্ট্রেশন কী?
আপনার নামে রেজিস্টার করা মোবাইল ফোন বিক্রি বা হস্তান্তরের আগে NEIR সিস্টেম থেকে নিজের মালিকানা বাতিল করাকেই ডি-রেজিস্ট্রেশন বলা হয়।
🔹 ডি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে (Step by Step)
১️⃣ সিটিজেন পোর্টাল (NEIR – neir.btrc.gov.bd)
NEIR সিটিজেন পোর্টালে লগইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে।
তালিকা থেকে সংশ্লিষ্ট ডিভাইস নির্বাচন করে “De-Register” অপশনে ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় তথ্য প্রদান ও কনফার্ম করলে ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।
*২️⃣ ইউএসএসডি চ্যানেল (16161#)
মোবাইল ফোনের ডায়াল অপশনে গিয়ে *16161# ডায়াল করতে হবে।
এরপর De-registration অপশন নির্বাচন করে নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া শেষ করতে হবে।
⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা (BTRC)
-
ডি-রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত সিম অবশ্যই নিজের NID দিয়ে নিবন্ধিত হতে হবে
-
ক্লোন বা ডুপ্লিকেট IMEI নম্বর থাকলে অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হতে পারে
❌ ডি-রেজিস্ট্রেশন না করলে কী ঝুঁকি?
-
নতুন ব্যবহারকারীর অপরাধের দায় আপনার ওপর আসতে পারে
-
ভবিষ্যতে ফোন ব্লক হয়ে যেতে পারে
-
IMEI ও সিম সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে
👉 Used মোবাইল কিনলে অবশ্যই নিশ্চিত হোন ফোনটি আগের মালিকের নাম থেকে ডি-রেজিস্ট্রার করা আছে কিনা।
📌 ভিডিওটি উপকারী হলে লাইক দিন 👍 শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।